শোক সংবাদ
কমরেড আশুতোষ দেব গত ৫ আগস্ট ২০২১ শারীরিক অসুস্থতাজনিত কারণে আকস্মিক মৃত্যুবরণ করেন। আশু দা নামেই তিনি নিজ অঞ্চলে পরিচিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি জন্মগ্রহণ করেন ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর ইউনিয়নের চাতলপাড়ে। পেশাগত জীবনে তিনি ছিলেন দক্ষ কর্মকার। ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের প্রতি আস্থাশীল এই কমরেডের রাজনীতিতে হাতেখড়ি গত শতাব্দীর সত্তর দশকের মাঝামাঝি সময়ে সুখেন্দু দস্তিদার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে)’র মাধ্যমে। এক পর্যায়ে এই পার্টি মাওবাদ ও গ্রাম ভিত্তিক গণযুদ্ধের রাজনীতি বর্জনের মধ্য দিয়ে সংশোধনবাদে অধঃপতিত হলে তিনি ঐ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে ‘কৃষক মুক্তি সংগ্রাম’এর সংস্পর্শে আসেন এবং আমৃত্যু স্থানীয় সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।
এই কমরেডের মৃত্যুতে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে কমরেডের নিজ এলাকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন “কৃষক মুক্তি সংগ্রাম”-এর জাতীয় কমিটির সদস্য ফজলু হক সিকদার। বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমরা তাঁর মৃত্যুতে জানাই গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। কমরেড আশু দা লাল সালাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র